প্যাকেজের মূল্য
প্যাকেজ একটিভ হওয়ার পর প্যাকেজের মূল্য ফেরত দেওয়া হয় না — অপর পক্ষ কানেকশন গ্রহণ না করলে, প্রত্যাখ্যান করলে বা আগ্রহ প্রকাশ না করলেও নয়।
তবে আমাদের পক্ষ থেকে কোনো অনিচ্ছাকৃত ত্রুটি বা সেবাগত সমস্যার কারণে প্যাকেজ ব্যবহারে সমস্যা হলে বিষয়টি পরিস্থিতি অনুযায়ী পর্যালোচনা করা হবে।
কোন ক্ষেত্রে নতুন কানেকশন পাবেন
কোনো প্রোফাইলে কানেকশন পাঠানোর পর যদি দেখা যায় যে—
- ফোন নম্বরটি সচল নেই, বন্ধ
- কোনো যুক্তিসঙ্গত উপায়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না
- ব্যক্তিটি ইতোমধ্যে বিবাহিত
তাহলে আপনার অ্যাকাউন্টের কানেকশন তালিকা থেকে বা সেই বায়োডাটায় রিপোর্ট করে আমাদের জানান। কোনো প্রমাণ জমা দিতে হবে না — আমাদের টিম নিজেরা ফোন করে যাচাই করবেন। বিষয়টি গ্রহণযোগ্য হলে সেই কানেকশন-এর পরিবর্তে 1টি নতুন কানেকশন আপনার অ্যাকাউন্টে যোগ করে দেওয়া হবে।
কোন ক্ষেত্রে কানেকশন ফেরত দেওয়া হবে না
- অপর পক্ষ রিকোয়েস্ট প্রত্যাখ্যান করলে
- অপর পক্ষ বিবাহে আগ্রহী না হলে
- আপনার পাঠানো রিকোয়েস্ট-এর পর আপনি মত পরিবর্তন করলে বা রিকোয়েস্ট ফিরিয়ে নিলে
কারণ এসব ক্ষেত্রে প্রোফাইলটি ব্যবহারযোগ্য থাকা অবস্থায় সিদ্ধান্তটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিষয়।
যেসব ক্ষেত্রে কানেকশন নিজে থেকেই ফেরত আসে
- অপর পক্ষ 7 দিনের মধ্যে উত্তর না দিলে রিকোয়েস্ট টি বাতিল হয় এবং কানেকশন ফেরত আসে।
- উত্তরের অপেক্ষায় থাকা অবস্থায় অপর পক্ষের বায়োডাটা লুকানো, মোছা, স্থগিত বা বিবাহিত হিসেবে চিহ্নিত হলে রিকোয়েস্ট বাতিল হয় এবং কানেকশন সাথে সাথে ফেরত আসে।
- প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর কোনো কানেকশন ফেরত এলে তা ফেরত আসার দিন থেকে 7 দিন ব্যবহার করা যাবে।
প্যাকেজ চলাকালীন বায়োডাটা লুকালে বা মুছলে
প্যাকেজ চালু থাকা অবস্থায় আপনার বায়োডাটা লুকানো, প্রত্যাখ্যাত বা মোছা হলে প্যাকেজটি বাতিল হয় না, স্থগিত থাকে। মূল মেয়াদ শেষ হওয়ার আগে আপনার বায়োডাটা আবার অনুমোদিত হলে বাকি কানেকশন ও বাকি দিনগুলো ফিরে পাবেন।
প্যাকেজের মেয়াদ
মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত কানেকশন আর ব্যবহার করা যাবে না। মেয়াদ শেষ হওয়ার 7 দিন আগে আপনাকে মনে করিয়ে দেওয়া হবে।
ফিচার্ড বায়োডাটা
ফিচার্ড বায়োডাটার মূল্যও ফেরত দেওয়া হয় না। ফিচার্ড থাকা অবস্থায় বায়োডাটা লুকানো, স্থগিত বা মোছা হলে বাকি দিনগুলো সংরক্ষিত থাকে, এবং মূল সময়ের মধ্যে বায়োডাটা ফিরে এলে আবার শুরু হয়।
যোগাযোগ
কোনো প্রশ্ন থাকলে আমাদের লিখুন: libasmatrimony@gmail.com
সর্বশেষ হালনাগাদ: 11 অক্টোবর 2026
