বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালাতু ওয়াসসালামু আলা রাসুলিল্লাহ্ ﷺ
বিয়ে আল্লাহর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নিয়ামত। বিয়ের মাধ্যমে দুজন নর-নারী একটি পবিত্র বন্ধনে আবদ্ধ হন এবং একসঙ্গে জীবনের পথচলা শুরু করেন।
কিন্তু বর্তমান সমাজব্যবস্থায় বিয়ে অনেকের জন্য কঠিন হয়ে উঠেছে। বিশেষ করে ইসলামী মন-মানসিকতা ও মূল্যবোধসম্পন্ন পাত্র-পাত্রীর সন্ধান পাওয়া দিন দিন চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই চিন্তা ও অনিশ্চয়তাও অনেকের জন্য বেড়ে যায়।
এই বাস্তবতা উপলব্ধি করে 2020 সালে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের পেইজের প্রথম নাম ছিল Qurrota Ayun – Nikah In Sunnah Way। পরবর্তীতে আমাদের কার্যক্রমের নতুন পরিচয় হিসেবে নাম পরিবর্তন করে রাখা হয় Libas Matrimony।
‘Libas’ নামকরণের উদ্দেশ্য
‘লিবাস’ একটি আরবি শব্দ, যার অর্থ পোশাক। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা স্বামী-স্ত্রীকে একে অপরের পোশাক হিসেবে উল্লেখ করেছেন:
“তারা তোমাদের জন্য পোশাকস্বরূপ এবং তোমরা তাদের জন্য পোশাকস্বরূপ।”
এই আয়াতের ভাবার্থ থেকেই Libas Matrimony নামটি বেছে নেওয়া হয়েছে। আমরা বিশ্বাস করি, একটি সুন্দর ও পবিত্র দাম্পত্যজীবনে স্বামী-স্ত্রী একে অপরের শান্তি, নিরাপত্তা, ভালোবাসা ও সহযোগিতার আশ্রয় হয়ে ওঠেন।
আমাদের কার্যক্রম
দীর্ঘ 6 বছর ধরে আমরা আমাদের বিয়ের পেইজের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দিয়ে আসছি। কার্যক্রম পরিচালনার প্রয়োজনে মাঝখানে কিছুদিন খুব সামান্য পরিমাণে রেজিস্ট্রেশন ফি নেওয়া হলেও পরবর্তীতে সেটিও বন্ধ করে দেওয়া হয়।
বর্তমানে আমরা আরও বড় পরিসরে কাজ শুরু করছি, যাতে মুসলিম ভাই-বোনদের জন্য উপযুক্ত পাত্র-পাত্রীর সন্ধান পাওয়া আরও সহজ হয়। এ উদ্দেশ্যে আমরা রেখেছি 3টি সহজ ও সাশ্রয়ী প্যাকেজ এবং বায়োডাটা ফিচারড অপশান যেখানে আপনার বায়োডাটা ওয়েবসাইটের হোম পেইজে দেখানো হবে এবং ফেসবুক পেইজে ও পাব্লিশ করা হবে।
আমরা অনলাইনের মাধ্যমে পাত্র-পাত্রীর মধ্যে বায়োডাটা আদান-প্রদান এবং প্রয়োজনীয় যোগাযোগের তথ্য প্রদান করে থাকি। কোনো প্রস্তাব পাঠানোর পর উভয় পক্ষের যদি সামনে এগিয়ে যাওয়ার আগ্রহ থাকে, তাহলে উভয় পক্ষ নিজ নিজ অবস্থান থেকে অপর পক্ষের যথাযথ খোঁজখবর নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন, ইন শা আল্লাহ।
যোগাযোগের তথ্য
সর্বশেষ হালনাগাদ: 11 অক্টোবর 2026
