কীভাবে কাজ করে

চারটি ধাপে, সম্পূর্ণ অভিভাবকের মাধ্যমে

বায়োডাটা জমা দেওয়া থেকে অভিভাবকদের আলোচনা পর্যন্ত — পুরো প্রক্রিয়াটি এক নজরে

1. বায়োডাটা তৈরি করুন

মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে সম্পূর্ণ ফ্রিতে বায়োডাটা পূরণ করুন — নিজে অথবা অভিভাবকের মাধ্যমে। ফর্মের প্রতিটি উত্তর সাথে সাথে সংরক্ষিত হয়, তাই যেকোনো সময় থেমে পরে আবার শুরু করতে পারবেন।

জমা দেওয়ার পর আমাদের টিম বায়োডাটাটি পড়ে দেখেন এবং প্রয়োজনে আপনার ও আপনার অভিভাবকের সঙ্গে ফোনে কথা বলেন। অনুমোদনের পর বায়োডাটাটি একটি নম্বরসহ (যেমন LM-F-0146) ওয়েবসাইটে প্রকাশিত হয়।

  • আপনার নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য কখনো প্রকাশ্যে দেখানো হয় না।
  • কারও ছবি নেওয়া বা দেখানো হয় না।
  • অভিভাবকের অনুমতি ছাড়া বায়োডাটা জমা দেওয়া যায় না।

2. বায়োডাটা খুঁজুন

অ্যাকাউন্ট ছাড়াই সব বায়োডাটা সার্চ করে দেখতে পারবেন। বয়স, ঠিকানা, পেশা, শিক্ষা ও পর্দার ধরনসহ বিভিন্ন ফিল্টার দিয়ে খুঁজুন, আর পছন্দের বায়োডাটাগুলো শর্টলিস্টে রেখে দিন।

3. কানেকশন রিকোয়েস্ট পাঠান

কোনো বায়োডাটা পছন্দ হলে একটি কানেকশন প্যাকেজ নিয়ে রিকোয়েস্ট পাঠান। প্যাকেজ নিতে আপনার নিজের বায়োডাটা অনুমোদিত থাকতে হবে।

  • রিকোয়েস্ট পাঠানোর সঙ্গে সঙ্গে 1টি কানেকশন গণনা হয়।
  • একসাথে একটির বেশি রিকোয়েস্ট পাঠানো যায় না — একটি প্রস্তাবের আলাপ শেষ হলে পরেরটি।
  • অপর পক্ষ 7 দিনের মধ্যে উত্তর না দিলে রিকোয়েস্টটি বাতিল হয় এবং কানেকশন টি ফেরত আসে।
  • রিকোয়েস্ট গ্রহণ বা প্রত্যাখ্যান করা সবসময় ফ্রি, এর জন্য কোনো প্যাকেজ লাগে না।

4. অভিভাবকের মাধ্যমে আলোচনা

অপর পক্ষ রিকোয়েস্ট গ্রহণ করলে দুই পক্ষই একই সময়ে একে অপরের পাত্র বা পাত্রীর নাম এবং অভিভাবকের নাম, সম্পর্ক ও মোবাইল নম্বর দেখতে পান। পাত্র-পাত্রীর নিজের মোবাইল নম্বর বা ইমেইল কখনো দেওয়া হয় না।

এরপর পরিবারকে জানিয়ে অভিভাবকদের মাধ্যমে আলোচনা করুন। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে স্থানীয়ভাবে নিজেরা যথাযথ খোঁজখবর ও যাচাই করে নিন — আমরা অফলাইনে কোনো তথ্য যাচাই করি না।

বিয়ের পর

আল্লাহর রহমতে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বিয়ে সম্পন্ন হলে পাত্র ও পাত্রী উভয়ে বিয়ে পরবর্তী হাদিয়া দেবেন। আপনাদের সম্মতি থাকলে আপনাদের গল্পটি সফল বিবাহের পাতায় প্রকাশ করা হতে পারে — কোনো ছবি ছাড়া।

সর্বশেষ হালনাগাদ: 11 অক্টোবর 2026