প্যাকেজ

কানেকশন প্যাকেজ

আপনার পছন্দের পাত্র বা পাত্রীকে বিবাহের উদ্দেশ্যে যোগাযোগের সুযোগ তৈরি করতে আমরা রেখেছি তিনটি সহজ প্যাকেজ।

প্যাকেজসমূহ

সবচেয়ে জনপ্রিয়

Standard

৳400

  • 15টি কানেকশন
  • 4 মাস মেয়াদ
  • উত্তর না এলে কানেকশন ফেরত
এই প্যাকেজ নিন

প্যাকেজ নিতে আপনার নিজের বায়োডাটা অনুমোদিত ও প্রকাশিত থাকতে হবে।

আপনার বায়োডাটাকে আরও বেশি মানুষের নজরে আনার জন্য আমরা রেখেছি ফিচার্ড বায়োডাটা সুবিধা। ফিচার্ড বায়োডাটা হিসেবে নির্বাচিত হলে আপনার বায়োডাটা একসাথে—

  • আমাদের Facebook Page-এ পোস্ট করা হবে
  • আমাদের Website-এর Home Page-এ প্রদর্শিত হবে

এর ফলে ওয়েবসাইটে আসা ভিজিটররা কোনো সার্চ না করেই সরাসরি Home Page থেকেই আপনার বায়োডাটা দেখতে পারবেন।

  • Facebook Page (2 দিন) + Website (7 দিন) — ৳100
  • Facebook Page (4 দিন) + Website (20 দিন) — ৳200

কানেকশন কীভাবে ব্যবহার করবেন?

  1. প্যাকেজ চালু হওয়ার পর ওয়েবসাইটে আপনার পছন্দের কোনো প্রোফাইল নির্বাচন করে তাকে একটি কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
  2. আপনার পাঠানো রিকোয়েস্ট-এর বিষয়ে সংশ্লিষ্ট সদস্যকে SMS অথবা ওয়েবসাইটের Notification-এর মাধ্যমে জানানো হবে।
  3. অপর পক্ষ কানেকশন গ্রহণ করলে প্রয়োজনীয় যোগাযোগের তথ্য উভয় পক্ষের জন্য আদান প্রদান হবে। এরপর পরিবারকে জানিয়ে গার্ডিয়ানদের মাধ্যমে নিজেদের মধ্যে পরবর্তী আলোচনা করতে পারবেন।
  4. কানেকশন পাঠানোর সঙ্গে সঙ্গে আপনার নির্ধারিত কানেকশন সংখ্যা থেকে 1টি কানেকশন গণনা হবে।
  5. সরাসরি পাত্র পাত্রী যোগাযোগ করা যাবে না। গার্ডিয়ানের মাধ্যমে যোগাযোগ করতে হবে।
  6. নির্দিষ্ট মেয়াদের আগে সব কানেকশন শেষ করা যাবে তবে একসাথে একাধিক জন কে রিকোয়েস্ট না পাঠিয়ে, একটা প্রস্তাবে আলাপ পুরোপুরি ভাবে শেষ হলে আরেকটাতে পাঠানো যাবে।
  7. অপর পক্ষ 7 দিনের মধ্যে উত্তর না দিলে রিকোয়েস্ট টি বাতিল হবে এবং কানেকশন টি আপনার অ্যাকাউন্টে ফেরত আসবে।

কোন ক্ষেত্রে নতুন কানেকশন পাবেন?

কোনো প্রোফাইলে কানেকশন পাঠানোর পর যদি যাচাই করে দেখা যায় যে—

  • ফোন নম্বরটি সচল নেই, বন্ধ
  • কোনো যুক্তিসঙ্গত উপায়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না
  • ব্যক্তিটি ইতোমধ্যে বিবাহিত

তাহলে বিষয়টি আমাদের জানাতে পারবেন। তথ্য যাচাইয়ের পর বিষয়টি গ্রহণযোগ্য হলে সেই কানেকশন-এর পরিবর্তে 1টি নতুন কানেকশন আপনার অ্যাকাউন্টে যোগ করে দেওয়া হবে।

কোন ক্ষেত্রে কানেকশন ফেরত/পরিবর্তন/রিফান্ড হবে না?

নিচের পরিস্থিতিতে ব্যবহৃত কানেকশন পুনরায় দেওয়া হবে না—

  • অপর পক্ষ রিকোয়েস্ট প্রত্যাখ্যান করলে
  • অপর পক্ষ বিবাহে আগ্রহী না হলে
  • আপনার পাঠানো রিকোয়েস্ট-এর পর আপনি মত পরিবর্তন করলে

কারণ এসব ক্ষেত্রে প্রোফাইলটি ব্যবহারযোগ্য থাকা অবস্থায় সিদ্ধান্তটি সংশ্লিষ্ট ব্যক্তির নিজস্ব বিষয়। বিস্তারিত জানতে আমাদের রিফান্ড নীতি দেখুন।

যোগাযোগের তথ্য

কানেকশন গ্রহণের আগে সদস্যদের ব্যক্তিগত যোগাযোগের তথ্য প্রকাশ করা হবে না। দুই পক্ষের মধ্যে কানেকশন প্রতিষ্ঠিত হলে সিস্টেমের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় যোগাযোগের তথ্য দেখানো হবে।

যোগাযোগের পর ব্যক্তিগতভাবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিচয়, পারিবারিক তথ্য ও অন্যান্য প্রয়োজনীয় বিষয় যথাযথভাবে যাচাই করে নেওয়ার দায়িত্ব উভয় পক্ষের।

প্যাকেজের মেয়াদ

প্যাকেজ সক্রিয় হওয়ার দিন থেকে মেয়াদ গণনা শুরু হবে।

  • Basic Package = 3 মাস
  • Standard Package = 4 মাস
  • Premium Package = 6 মাস

মেয়াদ শেষ হওয়ার পর অব্যবহৃত কানেকশন আর ব্যবহার করা যাবে না।

পেমেন্ট ও প্যাকেজ চালু

ওয়েবসাইটে প্যাকেজ বেছে নিয়ে bKash বা Nagad-এ পেমেন্ট করুন, তারপর যে নম্বর থেকে টাকা পাঠিয়েছেন সেটি ও Transaction ID ওয়েবসাইটেই জমা দিন। চাইলে পেমেন্টের Screenshot-ও যুক্ত করতে পারবেন।

পেমেন্ট যাচাই সম্পন্ন হলে সর্বোচ্চ 24 ঘণ্টার মধ্যে আপনার প্যাকেজটি একটিভ করে দেওয়া হবে, ইন শা আল্লাহ।

কিছু গুরুত্বপূর্ণ কথা

এই প্যাকেজের মাধ্যমে আমরা আপনাকে সম্ভাব্য জীবনসঙ্গীর সঙ্গে যোগাযোগের সুযোগ করে দিচ্ছি; বিবাহ সম্পন্ন হওয়ার কোনো নিশ্চয়তা প্রদান করছি না। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাকদীরে যেভাবে রেখেছেন সেভাবেই হবে। আমরা ওয়াসিলা মাত্র।

কানেকশন পাওয়ার পর উভয় পক্ষ নিজ নিজ পরিবারকে অবহিত করে প্রয়োজনীয় খোঁজখবর ও যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবেন।

ওয়েবসাইট থেকে পাওয়া কারও ব্যক্তিগত তথ্য শুধুমাত্র বিবাহের উদ্দেশ্যে ব্যবহার করতে হবে এবং অন্য কারও কাছে অনুমতি ছাড়া শেয়ার করা যাবে না।

আমরা শুধুমাত্র অনলাইনে দুই পক্ষের যোগাযোগের তথ্য শেয়ার করি। পরবর্তীতে যাবতীয় খোঁজ খবর নেওয়ার দায়িত্ব দুই পক্ষের। আল্লাহ না করুক বিয়ে পরবর্তী কোনো সমস্যা হলে এর দায়ভার আমরা নিবো না।

আল্লাহ আপনাদের জন্য উত্তম জীবনসঙ্গী নির্ধারণ করুন। আমিন।

সর্বশেষ হালনাগাদ: 14 অক্টোবর 2026